• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে রিটের আপিলের আদেশ বৃহস্পতিবার 

     dailybangla 
    03rd Dec 2025 7:08 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার গঠনের বৈধতা নিয়ে করা রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিলের ওপর আপিল বিভাগের আদেশ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

    অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজের বিরুদ্ধে আবেদন (লিভ টু আপিল) শুনানি শেষে আগামীকাল আদেশ দেবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

    বুধবার (৩ ডিসেম্বর) সাত বিচারপতির বেঞ্চে শুনানি শেষে এ দিন নির্ধারণ করা হয়।

    গত বছরের আগস্টে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন এবং সাংবিধানিক অনুচ্ছেদ ১০৬ অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সাংবিধানিকতা বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চান।

    পরবর্তীতে আপিল বিভাগ মতামত দেয়- সাংবিধানিক শূন্যতা পূরণে রাষ্ট্রপতির ক্ষমতা অনুসারে অন্তর্বর্তী উপদেষ্টা নিয়োগ দেওয়া বৈধ।

    এই মতামতের ভিত্তিতে গঠিত সরকারের বিরুদ্ধে করা রিট হাইকোর্ট খারিজ করলে আবেদনকারী আইনজীবী মহসিন রশিদ আপিলের অনুমতি চান। তিনজন জ্যেষ্ঠ আইনজীবীও ইন্টারভেনার হিসেবে শুনানিতে অংশ নেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728