• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    অন্যায়ের সমাজ ভেঙে ন্যায়ভিত্তিক সমাজ গঠনই মূল লক্ষ্য: উপদেষ্টা শারমীন এস মুরশিদ 

     dailybangla 
    02nd Aug 2025 10:51 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: “অন্যায়ের সমাজ ভেঙে ন্যায় ও সাম্যের ভিত্তিতে নতুন সমাজের কাঠামো গড়ে তোলাই আমাদের প্রধান কাজ।” — এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

    শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ আয়োজিত “স্যালুট টু জুলাই ওয়ারিয়র্স” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করতে গিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ারিয়র্সের কেন্দ্রীয় সদস্য সচিব মোহাম্মদ সালমান হোসেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান, স্বাস্থ্য সচিব সাঈদুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক মো. সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তানজিম জারা, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এবং জুলাই যুদ্ধে শহিদ ও আহত পরিবারসহ সংশ্লিষ্ট অনেকেই।

    শারমীন মুরশিদ বলেন, “২০২৪ সালের জুলাই আন্দোলনে আমিও রাজপথে ছিলাম। ১৮ জুলাই রাস্তায় দাঁড়িয়ে আমি দেখেছি, হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, পুলিশ গুলি ছুঁড়ছে। এক ছাত্র গুলিবিদ্ধ হলে আমি তার দিকে ছুটে যাই। আমার নিজের গায়েও গুলি লাগতে পারত, কিন্তু সেদিন আমি বেঁচে গেছি।”

    তিনি বলেন, “আমরা আর রক্ত দিতে চাই না। আমরা চাই জ্ঞান ও মেধা দিয়ে দেশ গড়তে। আজ যে ভঙ্গুর রাষ্ট্র কাঠামো আমরা পেয়েছি, তা এক বছরে ভাঙা সম্ভব নয়। ১৬ বছরের অপশাসন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কিন্তু আমাদের কাজ শুরু করতেই হবে।”

    ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা কোটা নয়, মেধার জন্য আন্দোলন করেছো। তাহলে কেন আবার রক্ত দিতে হবে? তোমরা মেধার যোগ্যতা অর্জন করো, ক্লাসে ফিরে যাও, আর নতুন বাংলাদেশ গঠনে প্রস্তুত হও। আমাদের লক্ষ্য হোক সাম্য, ন্যায় এবং মানবিকতাভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728