• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    অপশক্তির বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ : রাহাদ 

     dailybangla 
    04th Feb 2026 10:06 pm  |  অনলাইন সংস্করণ

    মাসুম হাওলাদার, বাগেরহাট : বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শাসক নয় বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেছেন বাগেরহাট-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ। তিনি বলেন, স্বাধীনতা-পরবর্তী গত ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণকে শাসন ও শোষণ করেছে।

    জামায়াতে ইসলামী সেই ধারার রাজনীতি বিশ্বাস করে না। শেখ মনজুরুল হক রাহাদ দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে কোনো দুর্নীতি, সন্ত্রাস কিংবা চাঁদাবাজির স্থান নেই। দেশ ও সমাজ থেকে দুর্নীতিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া এবং সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করাই তাদের রাজনীতির মূল লক্ষ্য।

    তিনি অভিযোগ করেন, এই লক্ষ্য বাস্তবায়নে বাধা দিতে একটি মহল মিথ্যা ও বিভ্রান্তিকর প্রপাগান্ডা ছড়াচ্ছে। জনগণের প্রতি আহ্বান জানিয়ে শেখ মনজুরুল হক রাহাদ বলেন, প্রকৃত পরিবর্তন আনতে একবার জামায়াতে ইসলামীকে নির্বাচিত করে দেখার সময় এসেছে।

    তিনি বলেন, আমি নির্বাচিত হলে বাগেরহাট সদর-২ আসনের সংসদীয় এলাকাকে একটি আধুনিক বাগেরহাট হিসেবে গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ। দুর্নীতি-সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জনগণ এবার অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

    জনগণের এই জাগরণকে সঙ্গে নিয়ে উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসনের রাজনীতি বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া বাজার সংলগ্ন বালুর মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

    জনসভাটি আয়োজন করা হয় বাগেরহাট-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদের পক্ষ থেকে। গোটাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আলহাজ মো. বরকত আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি মো. বনি আমিনের সঞ্চালনায় জনসভাটি পরিচালিত হয়।

    জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস। অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা শেখ কামরুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা আমির মাওলানা রমিজ উদ্দিন, খেলাফত মজলিস নেতা আমির উল আলম সিদ্দিকী, জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল, অ্যাড. মোস্তাইন বিল্লাহ, মাওলানা মিজানুর রহমান মল্লিক, মাওলানা শহীদুল আলম, শ্রমিক নেতা মাওলানা শাহেদুল ইসলাম, বাবু কমল দেবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728