• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    অবৈধ অভিবাসী শনাক্তে এআই ব্যবহার করবে ভারত 

     dailybangla 
    03rd Feb 2026 12:37 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসী শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ঘোষণা দিয়েছে ভারতের মহারাষ্ট্র সরকার। তবে এ উদ্যোগ নিয়ে নির্ভুলতা ও রাজনৈতিক পক্ষপাত নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

    ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসী শনাক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে মহারাষ্ট্র প্রশাসন এবার এআই প্রযুক্তির আশ্রয় নিচ্ছে। মুখ্যমন্ত্রী দেভেন্দ্র ফডনবীশ জানান, আইআইটি মুম্বাইয়ের সহায়তায় একটি বিশেষ এআই টুল তৈরি করা হচ্ছে।

    এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই প্রযুক্তি বর্তমানে ৬০ শতাংশ নির্ভুলভাবে কাজ করছে এবং চার মাসের মধ্যে শতভাগ নির্ভুলতা অর্জন করবে।

    তবে এআই বিশেষজ্ঞদের মতে, চেহারা, ভাষা, পোশাক বা কথাবার্তার ধরন দিয়ে নাগরিকত্ব নির্ধারণ করা বাস্তবে অসম্ভব। একই ভাষা ও সংস্কৃতি ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাজুড়ে বিস্তৃত।

    এআই বিশেষজ্ঞ জয়দীপ দাশগুপ্ত বলেন, এ ধরনের টুলে নির্দিষ্ট গোষ্ঠীর প্রোফাইল তৈরি করা হলে ভুল শনাক্তকরণের ঝুঁকি থেকেই যায়।

    অন্যদিকে আইটি বিশেষজ্ঞ অরিজিৎ মুখার্জী সতর্ক করে বলেন, ট্রেনিং ডেটায় রাজনৈতিক পক্ষপাত থাকলে ফলাফলও পক্ষপাতদুষ্ট হবে। এতে প্রকৃত ভারতীয় নাগরিকরাও অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

    নাগরিকত্ব আন্দোলনের সঙ্গে যুক্ত বিশ্লেষকদের প্রশ্ন, ভোটার তালিকা যাচাইয়ের মতো বড় কর্মসূচিতেও যদি অনুপ্রবেশকারী শনাক্ত না হয়, তাহলে এআই টুল কতটা কার্যকর হবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728