অভিবাসন ইস্যুতে হিজরতের উদাহরণ টানলেন মামদানি
dailybangla
09th Feb 2026 10:32 am | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: অভিবাসীদের পক্ষে যুক্তি তুলে ধরতে ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিজরতের কথা তুলে ধরলেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।
এক আন্তধর্মীয় প্রাতরাশ সভায় মামদানি বলেন, ইসলাম এমন একটি ধর্ম যার ভিত্তিতেই রয়েছে অভিবাসনের গল্প। তিনি স্মরণ করিয়ে দেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিজেও মক্কা থেকে মদিনায় হিজরত করে আশ্রয় পেয়েছিলেন।
এ সময় মামদানি অভিবাসীদের সুরক্ষায় একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের ঘোষণা দেন। আদেশ অনুযায়ী, বিচারিক ওয়ারেন্ট ছাড়া যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) নিউইয়র্ক সিটির কোনো সম্পত্তিতে প্রবেশ করতে পারবে না।
মেয়রের ভাষায়, এই সিদ্ধান্তের লক্ষ্য হলো অভিবাসন পরিচয় নির্বিশেষে সবাই যেন নিরাপদে শহরের সেবা গ্রহণ করতে পারেন।
বিআলো/শিলি



