অর্থনীতি ও কূটনীতিতে কী বদল আনবেন তারেক
আর্ন্তজাতিক ডেস্ক: দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে অল্প সময়ের মধ্যেই ক্ষমতায় আসার পথে তারেক রহমান। আন্তর্জাতিক গণমাধ্যমে তার নেতৃত্ব, অগ্রাধিকার এবং আঞ্চলিক রাজনীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ।
সাধারণ নির্বাচনে তার নেতৃত্বাধীন বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দেশ পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক শৃঙ্খলা পুনরুদ্ধার এবং জাতীয় ঐক্যকে প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন।
জুলাই বিপ্লব ও দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার ক্ষত এখনো তাজা। বিচারব্যবস্থা ও প্রশাসনের ওপর আস্থা ফেরানো তার সরকারের বড় চ্যালেঞ্জ হবে। অতীতের সহিংসতার পুনরাবৃত্তি এড়াতে তিনি প্রতিশোধের বদলে সমঝোতার রাজনীতি বেছে নেওয়ার কথা বলেছেন।
অর্থনৈতিকভাবে উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্ব মোকাবিলায় নগদ সহায়তা কর্মসূচি, উদ্যোক্তা সহায়তা ও প্রবাসী শ্রমিকদের দক্ষতা উন্নয়নের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
পররাষ্ট্রনীতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ার ইঙ্গিত দিয়েছেন তারেক রহমান। তিস্তা চুক্তি থেকে শুরু করে বাণিজ্য ভারসাম্য, সবক্ষেত্রেই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন।
বিআলো/শিলি



