• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    অস্ত্র ও গুলি উদ্ধার করলো পুলিশ খাগড়াছড়ি সদর থানা পুলিশ 

     dailybangla 
    18th Apr 2025 10:32 pm  |  অনলাইন সংস্করণ

    সুমন সরদার: খাগড়াছড়ি সদরের কলেজ গেইট মোহাম্মদপুর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করলো পুলিশ খাগড়াছড়ি সদর থানা পুলিশ।

    খাগড়াছড়ি সদর থানা পুলিশ জানায়, ১৮ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কলেজ গেইট মোহাম্মদপুর এলাকায় কতিপয় সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধার নেতৃত্বে সদর থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ ইসমাঈল হোসাইন ও এসআই সোহেল মিয়া সঙ্গীয় পুলিশের ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়।

    পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অজ্ঞাতনামা সন্ত্রাসী তাদের সাথে থাকা অস্ত্র ও গুলি ফেলে দৌড়াদৌড়ি করে পাহাড়ের জঙ্গল পথে পালিয়ে যায়। পরে ঐস্থানে স্থানীয় জনগণের উপস্থিতিতে তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

    খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় মামলা রুজু করা হবে এবং পলাতক সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে। খুব শীঘ্রই তাদের বিভিন্ন  প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728