• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    অ্যান্ড্রয়েড ফোনেও আসছে ইমার্জেন্সি লাইভ ফিচার 

     dailybangla 
    18th Sep 2025 6:41 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: ২০২৪ সালে অ্যাপল চালু করে ‘ইমার্জেন্সি এসওএস লাইভ ভিডিও’–সুবিধা চালু করেছে অ্যাপল। গুগলও তাদের পিক্সেল ফোনে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির দুর্ঘটনা শনাক্তকরণ, সেফটি চেক ও সংকটকালীন সতর্ক বার্তা পাঠানোর মতো সুবিধা চালু করেছে। সূত্র: ইন্ডিয়া টুডে

    এবার সেই তালিকায় যুক্ত হতে পারে আইফোনের মতোই জরুরি সেবায় লাইভ ভিডিও পাঠানোর সুবিধা।

    সূত্র জানায়, গত বছর ইমার্জেন্সি এসওএস লাইভ ভিডিও–সুবিধা চালু করে অ্যাপল। এ সুবিধার মাধ্যমে জরুরি সেবাকর্মীরা প্রয়োজনে বিপদগ্রস্ত ব্যক্তির আইফোনের ক্যামেরা চালু করে ঘটনাস্থলের সরাসরি ভিডিও বা ছবি দেখতে পারেন।

    ব্যবহারকারীর পক্ষে এসব ভিডিও বা ছবি সংরক্ষণ করা সম্ভব না হলেও জরুরি সেবাকর্মীরা সংরক্ষণ করতে পারেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, গুগল প্লে সার্ভিসের সর্বশেষ বেটা সংস্করণে সম্প্রতি বেশ কিছু নতুন কোড শনাক্ত করা হয়েছে।

    সেখানে লেখা রয়েছে, ‘শেয়ার লাইভ ভিডিও’ ও ‘ইমার্জেন্সি সার্ভিসেস উইল ইউজ ইয়োর ক্যামেরা টু ভিউ দিস ইমার্জেন্সি।’ এতে ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও শিগগির জরুরি সেবার সঙ্গে সরাসরি লাইভ ভিডিও শেয়ার করার সুযোগ পাবেন।

    যদিও এখনো গুগলের পক্ষ থেকে এই ফিচার নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ধারণা করা হচ্ছে এই লাইভ ভিডিও শেয়ার ফিচারটি অ্যান্ড্রয়েডে যুক্ত হতে চলেছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728