আইআরজিসি ইস্যুতে ইইউ রাষ্ট্রদূতদের ডেকে পাঠাল তেহরান
আর্ন্তজাতিক ডেস্ক: ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার প্রতিবাদে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের তলব করেছে ইরান।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করা ইইউর ‘কৌশলগত ভুল’ এবং এটি ইরানের প্রতি সরাসরি অপমান।
তিনি বলেন, রাষ্ট্রদূতদের তলব ছিল ন্যূনতম কূটনৈতিক প্রতিক্রিয়া। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়েও চিন্তাভাবনা করছে তেহরান।
এর আগে ইইউর সিদ্ধান্তের পাল্টা জবাবে ইরান ইউরোপীয় দেশগুলোর সামরিক বাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে। রোববার দেশটির সংসদের স্পিকার এ ঘোষণা দেন।
এই উত্তেজনার মধ্যেই ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, চলতি সপ্তাহেই ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনার আয়োজন করতে তুরস্ক চেষ্টা করছে।
বিআলো/শিলি



