• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আইওয়া অঙ্গরাজ্যের দুই জরিপে উল্টো ফল 

     dailybangla 
    03rd Nov 2024 7:34 pm  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: একদিন বাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এখন চলছে নানা বিশ্লেষণ, জনমত জরিপ। কোথাও এগিয়ে ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস, আবার কোথাও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। এবার রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আইওয়া অঙ্গরাজ্যে নতুন এক জনমত জরিপে ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন কমলা। আইওয়ায় ২০১৬ ও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সহজ জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

    গত ২৮ থেকে ৩১ অক্টোবর দ্য রেজিস্টার পত্রিকা এই জরিপ চালা। মোট ৮০৮ জন ভোটার জরিপে অংশ নেন। শনিবার প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, জরিপে কমলা ৪৭ শতাংশ ও ট্রাম্প ৪৪ শতাংশ সমর্থন পেয়েছেন। জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এর আগে সেপ্টেম্বরের জরিপে ট্রাম্প ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন।

    জনমত জরিপে দেখা যায়, বয়স্ক ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ নারীদের ভোট কমলার দিকে গেছে। ট্রাম্প ২০১৬ সালে আইওয়ায় ৯ শতাংশের বেশি পয়েন্ট ব্যবধানে এবং ২০২০ সালে ৮ পয়েন্ট ব্যবধানে জিতেছিলেন।

    তবে ১ ও ২ নভেম্বর এমারসন কলেজ পোলিং/রিয়ালক্লিয়ারডিফেন্স পরিচালিত অন্য একটি জরিপে উল্টো চিত্র পাওয়া গেছে। এই জরিপে ট্রাম্প কমলার চেয়ে ১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন।

    এমারসন কলেজের জরিপ অনুযায়ী, ৩০ বছরের কম বয়সী ভোটাররা কমলাকে পছন্দ করলেও পুরুষ ও নিরপেক্ষ ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থন জোরালো।

    ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রজুড়ে ভোট হবে। আইওয়ায় ছয়টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। নির্বাচনে জিততে হলে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031