• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আগামী কয়েক দিনে উষ্ণ হবে আবহাওয়া 

     dailybangla 
    07th Feb 2026 6:55 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে আগামী পাঁচ দিনে ধীরে ধীরে রাত ও দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে পরবর্তী ২৪ ঘণ্টায় তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন আসবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

    শনিবার ৭ ফেব্রুয়ারি আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে নদী অববাহিকার কিছু এলাকায় হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

    রোববার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিনই আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়ার কথা বলা হয়েছে। এই সময়ে ভোরে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। সোমবার ও বুধবার উভয় সময়েই রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা বাড়ার আভাস দেওয়া হয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728