• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচার রায় হবে: তথ্য উপদেষ্টা 

     dailybangla 
    04th Nov 2025 9:45 pm  |  অনলাইন সংস্করণ

    নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে। তিনি বলেন, “আমরা একটা রায় পাব। যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের ব্যথার কিছুটা উপশম হবে।”

    মাহফুজ আলম এই মন্তব্য করেছেন মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তা ও নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় কালে। তিনি আরও বলেন, “যারা আমাদের ছাত্র-জনতাকে হত্যা করছে, গুম-খুন করছে, তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছেই। সবাইকে আইনের আওতায় আনা হবে।”

    উল্লেখ্য, তথ্য উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রগতি এবং জুলাই সনদ প্রসঙ্গে বলেন, “জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাপ্তি। নতুন সরকার এই কার্যক্রম অব্যাহত রাখবে। বিচার, সুশাসন এবং আইনের শাসন নিশ্চিত করা হবে।”

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728