• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আজ ইশতেহার ঘোষণা বিএনপির, ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান 

     dailybangla 
    06th Feb 2026 10:25 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ শুক্রবার বিকেলে নিজেদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করবেন।

    দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বৃহস্পতিবার জানান, আজ বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইশতেহার প্রকাশ করা হবে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সঞ্চালনার দায়িত্বে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

    দলীয় সূত্র জানায়, এবারের ইশতেহারে বিএনপির ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ এবং তরুণ ভোটারদের প্রত্যাশাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডের মতো জনবান্ধব সেবামূলক উদ্যোগও এতে অন্তর্ভুক্ত থাকবে।

    এ ছাড়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, মানবাধিকার সুরক্ষা ও দুর্নীতিবিরোধী কাঠামো জোরদারের প্রতিশ্রুতি থাকবে ইশতেহারে। অর্থনীতি ও পররাষ্ট্রনীতি নিয়েও দিকনির্দেশনা তুলে ধরা হবে।

    ইশতেহারে আলেম-ওলামা, সংখ্যালঘু জনগোষ্ঠী এবং কৃষকদের জন্য বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথাও রয়েছে। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি ঢাকায় কর্মরত কূটনীতিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728