• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আজ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে ইসি 

     dailybangla 
    10th Aug 2025 10:28 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ (রোববার, ১০ আগস্ট) হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশনে (ইসি)। শনিবার (৯ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এতে ভুল বা ত্রুটি থাকলে ভোটারদের ১২ দিনের মধ্যে সংশোধনের সুযোগ দেওয়া হবে।

    ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ জানিয়েছে, এবার প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছেন। খসড়া তালিকা উপজেলা কর্মকর্তারা নির্ধারিত স্থানে সাঁটিয়ে দেবেন। এরপর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, অযোগ্য বা মৃত ব্যক্তির নাম বাদ, ভোটার স্থানান্তর এবং অন্যান্য সংশোধনের জন্য ২১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।

    এই আবেদনগুলো ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি হবে। সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728