• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আদালতে হাজিরা দিতে এসে ট্রাকচাপায় প্রাণ গেল বিচারপ্রার্থীর 

     dailybangla 
    14th Jan 2026 4:43 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুল ইসলাম মনির: নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মামলার হাজিরা দিতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বিচারপ্রার্থীর মৃত্যু হয়েছে। আদালতের সামনের ব্যস্ত ঢাকা–নারায়ণগঞ্জ সংযোগ সড়কে পণ্যবাহী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

    বুধবার (১৪ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম।

    নিহত ব্যক্তির নাম মাধুলী ইসলাম ভূঁইয়া (৭০)। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা।

    প্রতিবেশী রোকসানা ইব্রাহিম জানান, সকালে মাধুলী ইসলাম ভূঁইয়া চেক সংক্রান্ত একটি মামলার বিষয়ে আদালতে হাজিরা দিতে রূপগঞ্জ থেকে নারায়ণগঞ্জে আসেন।

    প্রত্যক্ষদর্শী এক নারী জানান, জেলা আদালতের সামনে ঢাকা–নারায়ণগঞ্জ সড়কটি হেঁটে পার হওয়ার সময় চাষাঢ়ামুখী একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    ফতুল্লা মডেল থানার এসআই রেহানুল ইসলাম বলেন,
    “দুর্ঘটনার পরপরই ট্রাকটি ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
    তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘাতক ট্রাক ও চালককে শনাক্তে পুলিশ কাজ করছে।

    এ মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি আদালত এলাকার সামনে সড়ক পারাপারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

    বিআলো/তুরাগ 

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728