• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আমি অবৈধ কিছু করিনি: মাহি 

     dailybangla 
    27th May 2024 7:14 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা মাহিয়া মাহি অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছাদূত হয়েছেন।গেল শনিবার এক ভিডিওবার্তায় কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার খবরটি জানান এই চিত্রনায়িকা নিজেই। বিষয়টি সোশ্যালে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। নিশ্চুপ ছিলেন মাহি।

    অবশেষে মুখ খুললেন মাহি। তার ভাষ্য, ‘জুয়া কোম্পানিতে যুক্ত হয়ে অবৈধ কিছু করেননি। চুক্তিতে স্পষ্টভাবে লেখা আছে ক্রিকেট রিলেটেড ইনফরমেটিভ প্ল্যাটফর্ম অ্যান্ড নট প্রমোটিং ক্যাসিনো। আমি এভাবেই তাদের সঙ্গে চুক্তি করেছি।’

    তিনি আরও বলেন, ‘চুক্তিতে এটাও উল্লেখ আছে, আমি যদি কোনো বেটিং অ্যাপের সঙ্গে কাজ করতে চাই, সেটাও পারব না। আমি অবৈধ কোনো কিছু করিনি। আমাদের দেশের অনেকেই এ রকম চুক্তি করেছেন। আমি অবশ্যই বেটিং অ্যাপের সঙ্গে নেই, ভবিষ্যতেও থাকব না।’

    মাহির শেয়ার করা অনলাইন জুয়া কোম্পানির ফেসবুক পেজটিতে জুয়ার বেশ কিছু বিজ্ঞাপন দেখা গেছে। জুয়া কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার খবর জানিয়ে গেল শনিবার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন মাহি।

    তিনি বলেন, ‘আমি মাহিয়া মাহি। আজকে আমি তোমাদের জন্য দারুণ একটি নিউজ নিয়ে এসেছি। আমি নতুন এক ফ্যামিলিতে যোগ দিতে যাচ্ছি। জয়েন হতে যাচ্ছিৃ শুভেচ্ছাদূত হিসেবে। অনেক চমক নিয়ে আসব তোমাদের কাছে।’

    উল্লেখ্য, এর আগে দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন সাইটের বিজ্ঞাপন ও শুভেচ্ছাদূত হিসেবে নাম জড়িয়েছে জয়া আহসান, অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়ার। এর মধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু কাজ করছেন শুভেচ্ছাদূত হিসেবে! আর তাদের দাবি, ভুল তথ্যে তারা এগুলোতে জড়িয়ে পড়েছেন।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728