• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আরডিজেএ’র নির্বাচনে সভাপতি বাতেন বিপ্লব, সেগ্রেটারী ইমন 

     dailybangla 
    19th Sep 2025 11:09 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রংপুর বিভাগ সাংবাদিক সমিতি (আরডিজেএ)-এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-২৬ সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির প্রতিনিধি বাতেন বিপ্লব। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ভোরের ডাকের ইমরুল কাওসার ইমন।

    শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। সভাপতি পদে বাতেন বিপ্লব ৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান পান ৪৪ ভোট। এবারের নির্বাচনে বেশিরভাগ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ায় মাত্র চারটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

    বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পদাধিকারীদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি রাশেদুল হক সরকার (জিরো আওয়ার) ও হাবিবুর রহমান (ইনকিলাব), যুগ্ম সাধারণ সম্পাদক মাসউদ বিন আব্দুর রাজ্জাক (দীপ্ত টিভি), অর্থ সম্পাদক কাদের বাবু (বাবুই), সাংগঠনিক সম্পাদক গোলেনুর খাতুন রুপা (এসএ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম আরিফ (বাহান্না নিউজ), সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম খান (এশিয়ান টিভি), ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক আসমাউল মুত্তাকিন সরকার (মাছরাঙ্গা টিভি) এবং দপ্তর সম্পাদক জাহিদ কাজী (প্রতিদিনের সংবাদ)।

    কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এম.জে ইসলাম (ফিনান্সিয়াল পোস্ট), আবুল কাশেম আজাদ (চলমান সময়) এবং আরিফ চৌধুরী পলাশ (ডিবিসি টিভি)। এতে সর্বাধিক ভোট পেয়ে প্রথম হন আরিফ চৌধুরী পলাশ, দ্বিতীয় হন এম.জে ইসলাম এবং তৃতীয় হন আবুল কাশেম আজাদ।

    নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক দূররানী। তাকে সহায়তা করেন নির্বাচন কমিশনের সদস্য মাসুদ আহমেদ ও সামসুজ্জামান জোহা। শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাংবাদিকরা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728