• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ‘আল্লাহর সন্তুষ্টির জন্য’গৌরনদীতে এক পরিবারের ইসলাম গ্রহণ 

     dailybangla 
    30th Oct 2025 6:21 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি গ্রামে একই পরিবারের চারজন স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরিতরা হলেন—সমির দত্ত (নতুন নাম ওমর আলী), তার স্ত্রী অঞ্জলি রানী দত্ত (আয়শা বেগম), মেয়ে স্বর্ণা রানী দত্ত (মরিয়ম আক্তার) এবং ছেলে শুভ দত্ত (আব্দুল্লাহ)।

    স্থানীয় সূত্রে জানা যায়, তারা স্বপ্রণোদিত হয়ে ইসলাম গ্রহণ করেন। বুধবার স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তারা শাহাদাত পাঠের মাধ্যমে ধর্মান্তরিত হন। ইসলাম গ্রহণের পর ওমর আলী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ইসলামের আদর্শ ও মানবতার শিক্ষা সম্পর্কে জানার চেষ্টা করেছি। অবশেষে আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ।”

    স্থানীয় মুসল্লিরা তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং পরিবারের জন্য দোয়া কামনা করেছেন। এক স্থানীয় বাসিন্দা বলেন, “তারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন—এটি এক শান্তি ও সৌহার্দ্যের সিদ্ধান্ত। আমরা তাদের নতুন জীবনের জন্য দোয়া করি।” নবধর্মান্তরিত পরিবারটি সকলের কাছে দোয়া চেয়ে বলেন, “আল্লাহ্‌ আমাদের সবাইকে নবীজির (সঃ) উম্মত হিসেবে কবুল করুন। আমিন।”

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728