• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না: আব্দুস সালাম পিন্টু 

     dailybangla 
    09th Feb 2026 9:03 pm  |  অনলাইন সংস্করণ

    তারিকুল ইসলাম শিপন, ভুঞাপুর (টাঙ্গাইল) : ‎আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সাধারণ মানুষের ওপরে সীমাহীন নির্যাতনের কারণেই শেখ হাসিনা আজ পলাতক এমন মন্তব্য করেছেন টাঙ্গাইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

    সোমবার বিকেলে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জনগণ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে এবং ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।

    ‎ এতে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন সালাম পিন্টুর সহধর্মিণী বিলকিস সালাম, কন্যা ডা. সাফাওয়াত বিনতে সালাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ দলীয় নেতাকর্মীরা।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728