• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    আশুলিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুর 

     dailybangla 
    01st Feb 2026 8:48 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা) : সাভারের আশুলিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের কয়েক জন আহত হয়েছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকার হাসান কলোনী মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকায় হাসান কলোনী মহল্লায় জাহাঙ্গীর ও জহির গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ধামসোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিএনপির নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে।

    এছাড়া সংঘর্ষ উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর গফুর বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আমি আশুলিয়ার ভাদাইল এলাকায় বিএনপির প্রার্থীর প্রচারণায় রয়েছি।

    প্রচারণা শেষে বিস্তারিত জানাতে পারবো বলে জানান তিনি। এ ঘটনায় আশুলিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) আজগর হোসেন জানান, ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে আহতের খবর পাওয়া গেছে। তবে বর্তমানে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করলেও কাউকে পাওয়া যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728