• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইতালিতে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা 

     dailybangla 
    28th Oct 2025 8:11 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: প্রবাসে যেতে না পারার কষ্ট আর ঋণের চাপ- সব মিলিয়ে মানসিক অস্থিরতায় ভুগছিলেন ঠাকুরগাঁওয়ের নাট্যকর্মী শামীম আকতার (৪০)। শেষমেশ ইতালিতে থাকা স্ত্রীকে ভিডিও কলে রেখেই গলায় ফাঁস দিয়ে জীবন শেষ করেন তিনি।

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। মৃত শামীম আকতার ওই গ্রামের পজির উদ্দীনের ছেলে। স্থানীয় নাট্যমঞ্চে অভিনয়ের কারণে এলাকায় তিনি নাট্যকর্মী হিসেবে পরিচিত ছিলেন।

    শামীমের ভাই জাপান জানান, ইতালিতে থাকা তার ভাবী মুক্তা আক্তার ভিডিও কলে প্রথম শামীমের আত্মহত্যার চেষ্টার খবর দেন। ভিডিও কলে স্ত্রীকে রেখেই শামীম গলায় ফাঁস লাগানোর চেষ্টা করছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ছুটে এলেও দরজা ও জানালার গ্রিল বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেননি। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে শামীমকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

    পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই মাস আগে ইতালিতে যাওয়ার জন্য দম্পতি প্রায় ৩০ লাখ টাকা খরচ করেন। তবে ভিসা জটিলতায় স্ত্রী মুক্তা আক্তার ইতালিতে যেতে পারলেও শামীম আটকে যান। বিদেশে থাকা স্ত্রীর ভরণপোষণের জন্য প্রতি মাসে প্রায় ৭০ হাজার টাকা পাঠাতে হতো তাকে। প্রবাসে যেতে না পারা, ঋণের চাপ ও মাসিক এই অর্থ জোগাড়ের চিন্তায় তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন।

    এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার জন্য পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।”

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728