• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইনজুরি নিয়ে খেলেও দলকে জেতালেন নেইমার 

     dailybangla 
    29th Nov 2025 11:06 am  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: ইনজুরি সত্ত্বেও মাঠে নেমে দলের সঙ্কট ঘুচালেন নেইমার জুনিয়র। চিকিৎসকদের নিষেধ উপেক্ষা করে পুরো ম্যাচ খেললেন এবং করলেন গোল-অ্যাসিস্ট দুটোই।

    ব্রাজিলিয়ান লিগে শনিবার ভোরে ঘরের মাঠে স্পোর্ত রেসিফেকে ৩-০ ব্যবধানে হারিয়েছে সান্তোস। দলের প্রথম গোলটি আসে নেইমারের পা থেকে, আর তৃতীয় গোলের ক্রসটিও আসে তার থেকেই। লিগ টেবিলের অবনমন অঞ্চল থেকে দলকে তুলে আনতেই ঝুঁকি নিয়ে মাঠে নামেন তিনি।

    ২০ নভেম্বর মিরাসোলের বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুর পুরনো মেনিস্কাস ইনজুরিতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন নেইমার। অস্ত্রোপচার করালে পুরো মৌসুমই শেষ হয়ে যেত তার। সান্তোসের মেডিকেল দল তার মাঠে নামার বিপক্ষে থাকলেও ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড দলের পরিস্থিতি ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা দুটোই মাথায় রেখে সিদ্ধান্ত নেন খেলবেন।

    ম্যাচের ২৫ মিনিটে চার ডিফেন্ডার ঘেরাও অবস্থায় গিলহের্মের পাস থেকে গোল করেন নেইমার। এরপর তার শট রুখে দেয় স্পোর্তের গোলরক্ষক। বিরতির আগে আত্মঘাতী গোল উপহার দেয় অতিথিরা।

    দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে কর্নার থেকে নেইমারের ক্রসে জোয়াও শমিদ হেডে তৃতীয় গোলটি করেন।

    ৩৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে সান্তোস এখন ১৫তম স্থানে। রেলিগেশন এড়াতে তাদের শেষ দুই ম্যাচে জুভেনতুদে ও ক্রুইজেরোর বিপক্ষে পয়েন্ট তুলতে হবে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031