• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইন্দুরকানিতে কৃষকের পায়ের রগ কাটার চেষ্টা 

     dailybangla 
    05th Nov 2024 11:58 pm  |  অনলাইন সংস্করণ

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার উত্তর কলারোন গ্রামে রফিকুল হাওলাদার নামে এক কৃষকের পায়ের রগ ও পুরুষাঙ্গ কাটার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। এ সময় ওই কৃষক আত্মরক্ষার চেষ্টা করলে প্রতিপক্ষরা আরও উত্তেজিত হয়ে পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করে। এতে তিনি গুরুতর জখম হয়।

    তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পুরুষাঙ্গে ৯টি সেলাই দিতে হয়েছে। কৃষক রফিকুল হাওলাদার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাহেব আলীর পুত্র। অন্যদিকে প্রতিপক্ষ সোহেল ও খোকা ওই একই এলাকার মৃত আব্দুল খালেক হাওলাদারের পুত্র এবং আরেকজন প্রতিপক্ষ রাজ্জাক মোল্লা ওই একই এলাকার আলম মোল্লার পুত্র।

    জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘদিনধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এ ব্যাপারে কথা বলার জন্য সোহেল হাওলাদারের সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধি জানান, সোহেল হাওলাদারের বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে।

    এ ব্যাপারে ইন্দুরকানি থানার ওসি মারুফ হাসান জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031