• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইবির সিন্ডিকেটে নতুন সদস্য দুই অধ্যাপক 

     dailybangla 
    09th Dec 2025 11:49 pm  |  অনলাইন সংস্করণ

    ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিন্ডিকেটে নতুন দুই শিক্ষককে সদস্য হিসেবে মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়। ডিন ক্যাটাগরিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি এবং শিক্ষক ক্যাটাগরিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নজিবুল হক এ দায়িত্ব পেয়েছেন।

    গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ নির্দেশনা জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ (সংশোধিত ২০১০) এর ধারা ২১(১)(ঙ) ও ২১(১)(চ) অনুযায়ী ডিন ও শিক্ষক ক্যাটাগরিতে দুজন সদস্যকে মনোনীত করা হয়েছে।

    দায়িত্বপ্রাপ্ত হওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. নজিবুল হক বলেন,
    “এখানে নির্দিষ্ট কাউকে বিশ্ববিদ্যালয় প্রশাসন মনোনীত করতে পারে না। আমাকে মন্ত্রণালয় কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছে। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো।”

    অন্যদিকে অধ্যাপক ড. রোকসানা মিলি বলেন, “এটা অনেক বড় দায়িত্ব। এজন্য খুব বেশি খুশি হচ্ছি না, তবে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031