• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস 

     dailybangla 
    13th Nov 2025 3:54 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ইমাম প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তার আশ্বাস দিয়েছে। আজ সৌদি আরবের জেদ্দা প্রদেশে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সৌদি সরকারের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রী শেখ ড. আব্দুল লতীফ বিন আবদুল আযীজ আল-শাইখের সঙ্গে বৈঠককালে এ আশ্বাস পাওয়া যায়।

    বৈঠকে দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশি মুসলমানদের সেবা জোরদারে সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানালে সৌদি মন্ত্রী ইমাম প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

    সৌদি মন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ভ্রাতৃপ্রতিম সম্পর্ক স্মরণ করে বলেন, দাওয়াহ, সচেতনতা বৃদ্ধি ও দিকনির্দেশনামূলক কর্মকাণ্ডে দু’দেশের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। তিনি এসব কার্যক্রমকে ইসলামের সহনশীল মূল্যবোধ প্রচারের সৌদি আরবের বৈশ্বিক বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেন।

    ধর্ম উপদেষ্টা সৌদি আরবের ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় ভূমিকার প্রশংসা করেন। দুই পবিত্র মসজিদ, হজযাত্রীদের সেবা এবং বিশ্বের বিভিন্ন স্থানে মধ্যপন্থা ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দেওয়ায় সৌদি সরকারের ভূমিকার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে সৌদি বাদশাহ ও যুবরাজের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া বিভিন্ন সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। দাওয়াত ও শিক্ষা কার্যক্রমে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন উপদেষ্টা।

    বৈঠকে উপস্থিত ছিলেন—সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম, জেদ্দার বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক এবং কাউন্সিলর (হজ) মোঃ কামরুল ইসলাম প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031