• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইসরাইলি সেনাবাহিনীতে অস্থিরতা: ৬০০ কর্মকর্তার পদত্যাগ 

     dailybangla 
    11th Dec 2025 1:42 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: ইসরাইলি সেনাবাহিনীতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। দেশটির সুপ্রিম কোর্ট ‘চিফ অব স্টাফ ইনক্রিজ’ নামে পরিচিত দীর্ঘদিনের আর্থিক সুবিধা স্থগিত করায় প্রায় ৬০০ কর্মকর্তা ও নন-কমিশন্ড অফিসার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

    ইসরাইল হায়োমের প্রতিবেদনে বলা হয়েছে, পদত্যাগকারীদের বেশিরভাগের বয়স ৪২ বছরের বেশি এবং সুবিধা স্থগিত কার্যকর হওয়ার আগেই তারা সেনাবাহিনী ছাড়তে চান, কারণ সিদ্ধান্তটির কোনো আইনগত সুরক্ষা নেই। অর্থ মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা হলেও নেসেটের কমিটিতে বিষয়টি আটকে আছে এমকে আমিত হালেভির আপত্তির কারণে।

    গাজায় যুদ্ধের মধ্যে এ পরিস্থিতি সামরিক নেতৃত্বকে বিপাকে ফেলেছে। আদালতের সময়সীমা ঘনিয়ে আসায় আইওএফ দ্রুত আইনগত সমাধানের চেষ্টা করছে।

    ইতিমধ্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরিস্থিতির প্রভাব মূল্যায়নে বৈঠক ডাকতে পারেন বলে জানা গেছে। সূত্র: আল মায়াদিন

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728