• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইসলামের পক্ষে একমাত্র প্রতীক হাতপাখা: পীর সাহেব চরমোনাই 

     dailybangla 
    08th Feb 2026 7:41 pm  |  অনলাইন সংস্করণ

    মুশফিক হাওলাদার, ভোলা দক্ষিণ: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, “আমরা আগেই ঘোষণা দিয়েছি—ইসলামের পক্ষে একটাই বাক্স থাকবে, আর সেই বাক্স হলো হাতপাখা। ইসলাম প্রতিষ্ঠার একমাত্র প্রতীক হাতপাখা মার্কা।”
    তিনি বলেন, হাতপাখা প্রতীক ক্ষমতায় যেতে পারলে দেশে ইসলামি আইন প্রতিষ্ঠা করা হবে। দেশের প্রকৃত পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, সৎ ও আদর্শের পক্ষে এবং মানবতার কল্যাণে ভোট দেওয়াই হবে প্রকৃত বিজয়। নতুন বাংলাদেশ গড়তে তিনি সবাইকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

    রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার চরফ্যাশন সরকারি ট্যাফনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ভোলা–৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    পীর সাহেব চরমোনাই আরও বলেন, যারা ইসলাম ও শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন। এমন ব্যক্তিদের ভোট দেওয়া উচিত নয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইসলামী আন্দোলনের প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন বিজয়ী হলে ভোলা–৪ আসনের প্রধান সমস্যা নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ সব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে—ইনশাআল্লাহ।

    ভোলা–৪ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি স্কলার ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুফতি হাবিবুর রহমান মিছবাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরিয়াতুল্লাহ, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাওলানা মামুনুর রশীদ, ভোলা জেলা জামিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক মাওলানা মো. মুবাশ্বিরুল হক নাইম, জমিয়াতে হিজবুল্লাহ ভোলা জেলা সভাপতি মাওলানা মো. মোশাররফ হোসাইনসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728