• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ইসলামের প্রশ্নে আপসহীন : ছারছিনা পীর 

     dailybangla 
    19th Jan 2026 9:38 pm  |  অনলাইন সংস্করণ

    মো. তরিকুল ইসলাম (মোস্তফা), বাউফল (পটুয়াখালী) : ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে যে কোনো শক্তির বিরুদ্ধেই কথা বলার ঘোষণা দিয়ে ছারছিনা পীর শাহ আবু নছর নেছারউদ্দীন আহমদ হোসাইন বলেছেন, আমরা কোনো রাজনীতিকের তাঁবেদার নই। আমাদের কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ নেই। তবে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া আমাদের ঈমানি দায়িত্ব।

    সোমবার (১৯ জানুয়ারি) রাতে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে বাংলাদেশ জামায়াতে হিযবুল্লাহর আয়োজনে এক ধর্মীয় মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি এবং ইসলামের শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করি।

    ইতিহাস সাক্ষ্য দেয় আইয়ুব খানের শাসনামলে তার সৈন্যদের পোশাকে শালীনতা ফিরেছে, বঙ্গবন্ধুর হাত দিয়ে ইসলামী ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে, জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ সংযোজন করেছেন এবং এরশাদের মাধ্যমে শুক্রবার রাষ্ট্রীয় ছুটির দিন হয়েছে।

    বাংলাদেশের শাসনব্যবস্থায় ইসলামী মূল্যবোধের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, আমরা কোনো দলের পক্ষে নই, আবার অন্ধ বিরোধিতাও করি না। ইসলাম যেখানে সম্মান পায়, আমরা সেখানে ইতিবাচক ভূমিকা রাখি। মাহফিলে বাউফল উপজেলা জামায়াতে হিযবুল্লাহর সভাপতি মাওলানা মো. ইসমাইলের সভাপতিত্বে এবং মাহফিল কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা সৈয়দ মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ মাওলানা মো. হেমায়েত বিন তৈয়ব।

    এছাড়া বক্তব্য দেন ছারছিনা দীনিয়া মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ মাওলানা মহিবুল্লাহ আল মাহমুদ, যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী মো. মফিজ উদ্দীন ও ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা আবু ওয়াকার। মাহফিল শেষে জিকির ও তালিম পরিচালনা করেন জামায়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির আলহাজ মাওলানা শাহ আবু বকর মো. নেছারুল্লাহ।

    বিআলো/আমিনা

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728