ই-মিউটেশন ওয়েবসাইটে জেলার মধ্যে প্রথম অবস্থানে মুকসুদপুর
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) : গোপালগঞ্জ জেলার মধ্যে মুকসুদপুর উপজেলা প্রথম অবস্থানে থাকায় ভূয়সী প্রশংসায় ভাসছেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত। জানা যায়, ই-মিউটেশন ওয়েবসাইটে গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলার মধ্যে মুকসুদপুর উপজেলা সবসময়ই চতুর্থ এবং পঞ্চম অবস্থানে ছিল।
বর্তমান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাতের এ উপজেলায় যোগদানের পরে তার নিরলস প্রচেষ্টায় মুকসুদপুর উপজেলা প্রথম অবস্থানে আছে। এ নিয়ে সাধারণ মানুষ এবং সুশীল সমাজে ভূয়সী প্রশংসায় ভাসছেন বর্তমান উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
এ বিষয়ে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত বলেন, আমি যোগদানের পর থেকে ই-মিউটেশন ওয়েবসাইটে মুকসুদপুরকে গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলার মধ্যে ৪/৫ অবস্থানে সবসময় পেয়েছি। জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ইউএনওর দিকনির্দেশনা ও আমার উপজেলা ভূমি পরিবারের সদস্যদের নিরলস পরিশ্রমে বর্তমানে মুকসুদপুর উপজেলা গোপালগঞ্জ জেলার মধ্যে ১ম অবস্থানে আছে।
আমি এই ১ম অবস্থান ধরে রাখতে চাই ও উপজেলাবাসীর মাঝে ভূমি সেবা আরো কার্যকরভাবে পৌঁছে দিতে চাই। মুকসুদপুর উপজেলার জনগণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কাগজপত্র ঠিক থাকলে আমি ১ দিনেই নামজারি করে দেই। নামজারির মোট ফি ১১৭০ টাকা। যার পুরোটাই অনলাইন ভিত্তিক।
বিআলো/আমিনা



