• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঈদুল আযহায় আসছে বিশেষ ধারাবাহিক নাটক “স্মার্ট বউ” 

     dailybangla 
    31st May 2025 1:36 am  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: দর্শক বিনোদন মনকে আরো উজ্জীবিত করতে এবারের ঈদ অনুষ্ঠানমালার বিশেষ আয়োজনে থাকছে জেরিন কাশফী রুমা ও ইসরাত ফারিবা ইমার রচনায় এবং অঞ্জন আইচের পরিচালনায় ঈদুল আযহার বিশেষ ধারাবাহিক নাটক স্মার্ট বউ। পারিবারিক টানাপোড়নের রম্য কাহিনী নির্ভর নাটক স্মার্ট বউ।

    নাটকটিতে স্মার্ট বউ চরিত্রে অভিনয় করেছেন জেরিন কাশফী যার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সাহেদ শরীফ খান। নাটকটির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনেতা এবং সংগীতশিল্পী সুমন মাহমুদ যার বিপরীতে অভিনয় করেছেন নন্দিত লাক্স তারকা সোমা আফরোজ

    তাছাড়া ফারুক হোসেন, রেবেকা রউফ, সাঈদ মোহাম্মদ সোহেল, সাঈদ মিলকী, তারিক স্বপন, মাহবুব সহ সকল অভিনয় শিল্পীদের বলিষ্ঠ অভিনয় নাটকটিকে মানসম্মত বিনোদন মূলক নাটকে পরিণত করেছে। নাটকটির বিশেষ প্রয়োজনে একটি নতুন মৌলিক রোমান্টিক গান সংযুক্ত করা হয়েছে। এ সময়ের মেধাবী সংগীত পরিচালক এজানুর রহমানের সংগীত আয়োজনে বলোনা তুমি আমার শিরোনামের গানটিতে কন্ঠ দিয়েছেন সুমন মাহমুদ এবং ডা: তাবাসসুম তামান্না লিসা।

    জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস – এর ঈদুল আযহার সাতদিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালায় সাত দিন জুড়েই স্মার্ট বউ নাটকটি প্রচারিত হবে।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031