• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঈদের দ্বিতীয় দিনেও নাড়ির টানে ঢাকা ছাড়ছেন অনেকেই 

     dailybangla 
    08th Jun 2025 10:04 am  |  অনলাইন সংস্করণ

    বিআলো প্রতিবেদক: ঈদুল আজহায় দীর্ঘ ছুটি পেয়ে নগরবাসীর অনেকে ঢাকা থেকে গ্রামে গেছেন বেশ কয়েকদিন আগেই। তবে ভোগান্তি এড়াতে ঈদের দ্বিতীয় দিনেও শেকড়ের টানে ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ।

    রোববার (৮ জুন) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে অসংখ্য মানুষের ভিড় দেখা গেছে।

    রাজধানীতে ঈদ উদ্‌যাপন শেষে এবার স্বজনদের সান্নিধ্য পেতে ঢাকা ছেড়ে যাচ্ছেন অনেকে। কেউ বলছেন, টিকিট বিড়ম্বনা আর ভোগান্তি এড়ানোসহ বিভিন্ন কারণে রাজধানীতে ঈদ উদ্‌যাপন শেষে দীর্ঘ ছুটি থাকায় এবার প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে স্বস্তির সঙ্গে গ্রামে যাচ্ছেন।

    এদিকে স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে আগেভাগেই কোলাহলের নগরীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। কর্মস্থলে যোগ দেয়াসহ জরুরি কাজ থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কেউ কেউ।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728