• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঈদের পর দলে ফিরতে চান এবাদত 

     dailybangla 
    03rd Jun 2025 10:41 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: দুই বছর আগেও জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন এবাদত হোসেন। তাতে ছেদ পড়ে হাঁটুর লিগামেন্টে চোটে। ২০২৩ সালের পর আর ফিরতে পারেননি। চোট কাটিয়ে অবশ্য ক্রিকেটে ফিরেছেন।

    এনসিএল খেলেছেন, বরিশালের হয়ে বিপিএলের শিরোপাও জিতেছেন। সবশেষ খেলেছেন ‘এ’ দলের হয়ে ম্যাচ। এবার অপেক্ষায় জাতীয় দলে ফেরার। টাইগার পেসার নিজের কাজটা করে রাখছেন। বিশ্রাম নিচ্ছেন, অনুশীলন চালাচ্ছেন, ওয়ার্ক লোড মানিয়েই এগোচ্ছেন।

    এবাদত বলেছেন, তিনি এখন ফিট। পারফর্মও করছেন। ঈদের পর শ্রীলংকা সফরকে করছেন পাখির চোখ। বাকিটা নির্বাচকদের হাতে। মিরপুরে লঙ্কা সফর সামনে রেখে অনুশীলন করেছে সাদা পোশাকের ক্রিকেটের সদস্যরা।

    জাতীয় দলে ফিরতে মরিয়া এবাদত সেখানেই শুনিয়েছেন লক্ষ্য, বলেছেন, নিজের ফিটনেস সম্পর্কে, ‘আলহামদুলিল্লাহ, আগে যে ছন্দ ছিলাম সেই ছন্দ ফিরে পাচ্ছি। আমার প্রস্তুতি নিচ্ছি, বাকি সিদ্ধান্ত নির্বাচকদের হাতে। চোটের কারণে দলের বাইরে ছিলাম। এখন লক্ষ্য শ্রীলংকা সিরিজ। ব্যাটাররা বেশ ভালো ছন্দে আছে। ভালো বল ছাড়ছে, বাজে বল মারছে, সিঙ্গেল নিচ্ছে। আমরা চেষ্টা করেছি লেংথে বল করতে, যেন সহজে খেলা না যায়।

    এবাদত হোসেন, টাইগার পেসার কোরবানির ঈদের পর মিরপুরে প্রস্তুত হবেন টাইগাররা। জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে লঙ্কায় যাবেন। সেই সিরিজের শুরু হবে লাল বলের ক্রিকেটে। তাই আগেভাগেই প্রস্তুতি সেরে নিচ্ছেন রাডারে থাকা ক্রিকেটাররা। গতকাল অনুশীলন সেরেছেন মুমিনুল হক, জাকির হাসান, মুশফিকুর রহিম, এনামুল হকেরা।

    ম্যাচের আবহে হওয়া অনুশীলনে দারুণ কিছুই হচ্ছে বলে জানিয়েছেন এবাদত, ‘ব্যাটাররা বেশ ভালো ছন্দে আছে। ভালো বল ছাড়ছে, বাজে বল মারছে, সিঙ্গেল নিচ্ছে। আমরা চেষ্টা করেছি লেংথে বল করতে, যেন সহজে খেলা না যায়।’

    শ্রীলংকার কন্ডিশন কেমন হবে, সেটা অনিশ্চিত। তবে ইবাদতের বিশ্বাস, প্রস্তুতি যাই হোক না কেন, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। বিশেষ করে বোলিং বিভাগ নিয়ে বেশি আত্মবিশ্বাসী টাইগার এই পেসার।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728