• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের বৈঠক 

     dailybangla 
    07th Sep 2025 10:45 pm  |  অনলাইন সংস্করণ

    পার্বত্য উন্নয়ন, শিক্ষা ও পরিবেশ নিয়ে আলোচনায় বহুমাত্রিক সহযোগিতার আশ্বাস

    নিজস্ব প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, রয়েল ডেনিশ দূতাবাসের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার (ক্রিস) এবং ডেনমার্ক দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ও হেড অফ পলিটিক্স ওল্লে লানডিন।

    রবিবার সকালে ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়ন, শিক্ষা, কৃষি আধুনিকায়ন, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

    উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান, মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত পরিকল্পনা অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের ১০০টি স্কুলে স্টারলিংক ব্যবহারে ডিজিটাল কার্যক্রম চালু হচ্ছে। তিনি আরও বলেন, মাতৃভাষাভিত্তিক শিক্ষা, স্থানীয় ভাষা শিক্ষক প্রশিক্ষণ, কাপ্তাই লেকের সঠিক ব্যবহার এবং পরিবেশবান্ধব ট্যুরিজম উন্নয়নে সরকার কাজ করছে।

    বৈঠকে তিন দেশের প্রতিনিধিরা বাংলাদেশ সরকারের গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার বিষয়ক প্রচেষ্টার প্রশংসা করেন এবং সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।

    নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন বলেন, পার্বত্য উন্নয়নে বাংলাদেশের আন্তরিকতা প্রশংসনীয় এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জনগণের জীবনমান আরও উন্নত করা সম্ভব। ডেনিশ কূটনীতিকরাও একই মনোভাব প্রকাশ করেন।

    বৈঠকে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার, উপদেষ্টার একান্ত সচিব খন্দকার মুশফিকুর রহমান এবং সিনিয়র সহকারী সচিব শুভাশীষ চাকমা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728