উপার্জন মার্ট লিঃ-এর এমডি আব্দুর নূর মো. ইয়াহিয়া বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬-এ ভূষিত
নিজস্ব প্রতিবেদক: উপার্জন মার্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুর নূর মোহাম্মদ ইয়াহিয়াকে বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হয়েছে। ব্যবসা ও উদ্যোক্তা খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে “বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইমএশিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আ ন ম মেশকাত উদ্দীন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি মো. ওবায়দুর রহমান শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, বিজনেস ডাইজেস্ট-এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স, দৈনিক দিন প্রতিদিন-এর উপ-সম্পাদক এস এম নজিবুল আকবর এবং দৈনিক নয়াদিন-এর সম্পাদক এস এম আল হেলাল, প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআরসি’র সভাপতি ও অগ্রণী বার্তা সম্পাদক আলী আশরাফ আখন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিআরসি’র সাধারণ সম্পাদক সাহেদ আহাম্মদ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি অধ্যাপক ড. আ ন ম মেশকাত উদ্দীন স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশের বরেণ্য ব্যক্তিদের মাঝে বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করেন।
বিআলো/তুরাগ



