এপস্টেইন ইস্যুতে জয়ার স্পষ্ট অবস্থান
বিনোদন ডেস্ক: বিশ্বজুড়ে আলোচিত এপস্টেইন ফাইল প্রকাশের পর শিশু নির্যাতন ও পিডোফিলিয়া প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী জয়া আহসান। একে তিনি গুরুতর মানসিক ব্যাধি হিসেবে আখ্যা দিয়েছেন।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জয়া বলেন, শিশুদের ঘিরে যে কোনো কাজের ক্ষেত্রে দায়িত্বের মাত্রা বহুগুণ বেড়ে যায়। একটি সিনেমায় শৈশবে যৌন শোষণের শিকার চরিত্রে অভিনয় করতে গিয়ে তাকে পিডোফিলিয়া নিয়ে গভীরভাবে পড়াশোনা করতে হয়েছে।
জয়া জানান, অভিনয়ে নিখুঁত হওয়ার প্রতি তার এক ধরনের মানসিক চাপ কাজ করে। নিজের অভিনয় নিয়ে অসন্তুষ্টি থেকেই মাঝে মাঝে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলেও স্বীকার করেন তিনি।
এপস্টেইন ফাইল প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে জয়া বলেন, শিশুদের প্রতি যৌন আকর্ষণ কোনো সাধারণ বিষয় নয়, এটি একটি ভয়াবহ অসুস্থতা। বাংলা সিনেমায় এ বিষয়টি নিয়ে খুব কম কাজ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ব্যক্তিগত জীবনে সন্তান দত্তক নেওয়ার বিষয়েও কথা বলেন জয়া। তার মতে, সন্তান জন্ম দেওয়ার চেয়ে বড় বিষয় হলো একটি শিশুর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। উল্লেখ্য, আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত থ্রিলার সিনেমা ‘ওসিডি’।
বিআলো/শিলি



