• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    এবার বিএসএফের গুলিতে ভারতীয় যুবক নিহত 

     dailybangla 
    23rd May 2024 5:50 pm  |  অনলাইন সংস্করণ

    সজীব আলম, লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এবার এক ভারতীয় যুবক নিহতের ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার (২৩ মে) ভোর রাতে পাটগ্রাম কালিরহাট সীমান্তের ৮৫৭ নাম্বার পিলারে ৬ নম্বর সাব পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাকেশ হোসেন (৩০) সে কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পুর্ব খাতের বাড়ি এলাকার হাফিজুল মিয়ার ছেলে।

    জানা গেছে, পাটগ্রাম উপজেলার তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) আওতাধীন কালিরহাট সীমান্তের ৮৫৭ নং মেইন পিলারের ৫নং সাব পিলাবের কাছে ভারত সীমানায় উত্তর টেপুরগাড়ী নামক স্থানে ভারতীয় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়ন মিরাপ্পা ক্যাম্পের টহলদল চোরাকারবারীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে এক ভারতীয় যুবক নিহত হয়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই যুবকের লাশ উদ্ধার করে নিয়ে যায়।

    ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মুসাহিত মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তের কয়েক রাউন্ড ফায়ার হয়েছে। বিষয়টি নিয়ে বিএসএফকে প্রতিবাদ জানিয়েছি। এ ঘটনায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031