• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কচুয়ার সাচার বাজারে কৃষকদলের কেন্দ্রীয় ও উপজেলা নেতৃবৃন্দের প্রচারণা 

     dailybangla 
    04th Feb 2026 9:23 pm  |  অনলাইন সংস্করণ

    মানিক সরকার, কচুয়া (চাঁদপুর) : চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার লক্ষ্যে প্রচার প্রচারণা ও গণসংযোগ করেছেন কৃষকদল কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা ।

    সোমবার দুপুরে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-স¤পাদক, সাবেক ছাত্রনেতা ও কচুয়ার কৃতী সন্তান এফ. এম নাছির উদ্দীন ফরাজীর নেতৃত্বে কচুয়ার সাচার বাজারে ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে ধানের শীষের প্রার্থীকে ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

    এ সময় কচুয়া উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. জাকির হোসেন মেম্বার, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ হান্নান, সাচার ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইদ্রিস মিয়া, সাধারণ সম্পাদক শফি উল্যাহ নসু, বিতারা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহজাহান ফারাজি, সাধারণ স¤পাদক নুরুল আমিন, কৃষক দল নেতা জাকির হোসেন মেম্বার, কবির হোসেন, শফিকুল ইসলাম, খোরশেদ আলম ও আব্দুল কাদের সহ কেন্দ্রীয় ও স্থানীয় কৃষক দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728