কবুতরকে খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
dailybangla
01st Feb 2026 8:38 pm | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে নির্মাণাধীন ভবনের ছাদে কবুতরকে খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ কিশোর সামিউল্লাহ (১৯) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ১ ফেব্রুয়ারি রাত ২টার দিকে ঢাকার ন্যাশনাল বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সামিউল্লাহ শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকার ইমরান ওরফে ইমারতের ছেলে। জানা গেছে, গত ২৯ জানুয়ারি সকালে সামিউল্লাহ তাদের নিজস্ব নির্মাণাধীন তিন তলা ভবনের ছাদে কবুতরকে খাবার দিতে যান।
এ সময় অসাবধানতাবশত ভবনের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তারের সাথে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকার ন্যাশনাল বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিআলো/আমিনা



