• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কম্পিউটার সমিতির নতুন সভাপতি জহিরুল ইসলামকে সনি’র শুভেচ্ছা 

     dailybangla 
    03rd Jul 2025 5:05 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নব-নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

    তাঁর এই অর্জনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাপানের বিশ্বখ্যাত ইলেকট্রনিকস ব্র্যান্ড সনি।

    সম্প্রতি রাজধানীর জহির স্মার্ট টাওয়ারে মোহাম্মদ জহিরুল ইসলামের কার্যালয়ে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান জনাব রিকি লুকাস। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আরএমডিসি সনি সাউথ ইস্ট এশিয়া’র টিভি প্রোডাক্ট মার্কেটিংয়ের প্রোডাক্ট ম্যানেজার কেমনুজ ম্যাকাইভ্যালিত মিং।

    মোহাম্মদ জহিরুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রিকি লুকাস বলেন, বাংলাদেশের আইসিটি খাতের প্রসারে মোহাম্মদ জহিরুল ইসলামের ভূমিকা অগ্রগণ্য। আমি আশা করছি, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি হিসেবে সামনের দিনে তিনি আরও জোরালো ভূমিকা রাখতে পারবেন, যাতে করে বাংলাদেশ আরও উন্নত ও আধুনিক হবে।

    এ সময় মোহাম্মদ জহিরুল ইসলাম সনি’র কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728