• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কালিহাতীতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প 

     dailybangla 
    12th Jul 2025 6:13 pm  |  অনলাইন সংস্করণ

    নূর নবী (রবিন), টাঙ্গাইল উত্তর: টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শনিবার (১২ জুলাই) দিনব্যাপী কালিহাতী উপজেলার টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

    মেডিসিন, গাইনী, চর্মরোগ, সার্জারি, শিশু এবং চক্ষু রোগের সামরিক বিশেষজ্ঞ চিকিৎসকরা এই ক্যাম্প পরিচালনা করেন। সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের অধীন ৯৮ সংমিশ্রিত ব্রিগেডের তত্ত্বাবধানে ১৫ ফিল্ড অ্যাম্বুলেন্স এবং ২৪ ইস্ট বেঙ্গলের সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়।

    ক্যাম্প পরিদর্শন করেন ৯৮ সংমিশ্রিত ব্রিগেডের কমান্ডার বিএ-৫৬৯১ ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি। এ সময় তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে। অতীতেও যেমন ছিল, ভবিষ্যতেও তেমনি পাশে থাকবে। সেনাবাহিনী দেশের বিভিন্ন জেলায় এই কার্যক্রম চলমান রাখবে।”

    এদিন ১৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ১,৪৬৩ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেন। এছাড়া ১৫০ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। উপজেলার সর্বস্তরের মানুষ এই সেবা পেয়ে উপকৃত হয়েছেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728