• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কানাইঘাটে যুবককে তুলে নিয়ে কুপিয়ে হত্যা 

     dailybangla 
    01st Dec 2025 1:32 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তের রাতাছড়া এলাকায় সাইফুল ইসলাম (২০) নামে এক যুবককে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যার পরে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

    নিহত সাইফুল ইসলাম রাতাছড়া গ্রামের মৃত ছলু মিয়ার ছেলে।

    স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আর্থিক লেনদেনজনিত পূর্ব বিরোধের জেরে সাইফুলকে হত্যা করা হয়েছে। তার মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। গুরুতর আহত অবস্থায় স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নাম প্রকাশ না করার শর্তে এক ইউপি সদস্য জানান, সন্ধ্যায় রাতাছড়া গ্রামের শাকিল আহমদ ও সুমন আহমদ মোটরসাইকেলে করে সাইফুলকে ডোনা বাজারের পথে তুলে নিয়ে যায়। পরে তাকে একটি বাড়িতে নিয়ে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

    কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ সাইফুলকে রাস্তা থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে বেঁধে রেখে কুপিয়ে জখম করে। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
    তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে সোমবার (১ ডিসেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
    হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728