• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কারওয়ান বাজারে আধিপত্যের লড়াইয়ে মুছাব্বির হত্যা, গ্রেপ্তার ৫ 

     dailybangla 
    25th Jan 2026 9:53 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির বিরোধ থেকেই স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

    শনিবার সকালে মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।

    তিনি বলেন, কারওয়ান বাজার এলাকায় প্রকাশ্যে ও গোপনে চাঁদা আদায়ের সঙ্গে আট থেকে নয়টি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে দিলীপ ওরফে বিনাশের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

    ডিবি প্রধান জানান, এসব সিন্ডিকেট ভেঙে দিতে গোয়েন্দা পুলিশ কাজ করছে এবং খুব শিগগিরই অভিযান শুরু হবে।

    গত ৭ জানুয়ারি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের পাশের একটি গলিতে মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার স্ত্রী তেজগাঁও থানায় অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

    এ ঘটনায় এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন জিন্নাত (২৪), আবদুল কাদির (২৮), মো. রিয়াজ (৩১), মো. বিলাল এবং নরসিংদী থেকে গ্রেপ্তার হওয়া কথিত শুটার রহিম।

    গ্রেপ্তারকৃতদের পরিচয় সম্পর্কে শফিকুল ইসলাম বলেন, তাদের চাঁদাবাজ হিসেবেই চিহ্নিত করা উচিত। তিনি বলেন, চাঁদাবাজদের কোনো রাজনৈতিক আদর্শ নেই। তারা চাঁদাবাজির স্বার্থে বিভিন্ন রাজনৈতিক ব্যানার ব্যবহার করে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728