• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কারাগারে অসুস্থ হয়ে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু 

     dailybangla 
    07th Feb 2026 2:10 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দিনাজপুর জেলা কারাগারে আটক থাকা অবস্থায় অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন মারা গেছেন।

    শনিবার সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সকালে কারাগারে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

    কারা কর্তৃপক্ষ জানায়, গত বছরের ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানার মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরদিন তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হত্যা সহ মোট তিনটি মামলায় বন্দি ছিলেন।

    দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার কশালগাঁও গ্রামে জন্ম নেওয়া রমেশ চন্দ্র সেন পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728