• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কালিহাতীতে বেনজীর আহমেদ টিটোর নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ 

     dailybangla 
    24th Jun 2025 10:41 pm  |  অনলাইন সংস্করণ

    নূর নবী (রবিন) টাঙ্গাইল উত্তর: টাঙ্গাইলের কালিহাতীতে দেশ গঠনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা করেছেন ঢাকা বিভাগীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।

    পথসভা করে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেনজীর আহমেদ টিটোর নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (২৪ জুন) বিকালে উপজেলা এলেঙ্গা পৌরসভা শহরের বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে এ লিফলেট বিতরণ করা হয়েছে।

    এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক),সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাছুদুর রহমান বালা,উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা,এলেঙ্গা পৌরসভার সভাপতি একাব্বর আলী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু, সহ-সভাপতি আনোয়ার ফকির, এলেঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক বাতেন, সদস্য সচিব আজগর আলী, যুগ্ম আহ্বায়ক মামুন প্রমুখ।

    এ সময় ঢাকা বিভাগীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালে ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন।

    যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি।

    যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ।

    দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728