• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কুমিল্লায় জেল থেকে বেরিয়ে ডাকাতির উদ্দেশ্যে রওনা, অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার 

     dailybangla 
    05th Jun 2025 5:05 am  |  অনলাইন সংস্করণ

    সুমন সরদার: জেল থেকে বেরিয়ে রাতে পশুর হাটে ডাকাতির উদ্দেশ্যে বের হওয়া তিন যুবককে গ্রেপ্তার করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ। এ সময় আরও দু’জন পালিয়ে যায়। ৩ জুন মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর টমসম ব্রিজ এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার তিন যুবক হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীবল্লবপুর গ্রামের খোকন মিয়ার ছেলে খায়রুল ইসলাম (৩০), সদর উপজেলার বাহুরূপা গ্রামের জসীম উদ্দীনের ছেলে মোহাম্মদ রকিবুল হাসান রিয়াদ (২৮) ও চাঁদপুর জেলার মতলব উপজেলার নয়া কান্দি গ্রামের রফিকুল ইসলাম মোল্লার ছেলে মো. সোহাগ মোল্লা (৩৫)।

    ৪ জুন (বুধবার) দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান এসব তথ্য দেন।

    সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, মঙ্গলবার রাতে টমসম ব্রিজ এলাকায় তল্লাশিকালে উপ-পরিদর্শক (এসআই) খাজু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু করে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দিলে যাত্রীবেশে থাকা খাইরুল হাসান পুলিশের উদ্দেশে অস্ত্র তাক করে। এ সময় এসআই খাজু মিয়া আসামি খায়রুল হাসানকে ঝাপটে ধরেন। উপস্থিত অন্যান্যদের সহযোগিতায় মো. রাকিবুল হাসান রিয়াদ ও সোহাগ মোল্লাকেও আটক করা হয়। এসময় আরও দুই যুবক পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

    পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার খাইরুল ৪০ মামলার আসামি ও ১৬ মামলার আসামি মো. রাকিবুল। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা কারাগার থেকে তারা জামিনে বের হন। পরে রাত সাড়ে ১০ টায় তারা সংঘবদ্ধ হয়ে ডাকাতির উদ্দেশ্য বের হন। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতে নেওয়ার পর রিমান্ড চাইবে পুলিশ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031