• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কুমিল্লা–০১ আসনে বিএনপির ভরসা ড. খন্দকার মোশাররফ হোসেন 

     dailybangla 
    21st Jan 2026 6:02 pm  |  অনলাইন সংস্করণ

    মো. শাহাদাত হোসেন তালুকদার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা–০১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতিতে নতুন গতি সঞ্চার হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক আনুষ্ঠানিকভাবে বরাদ্দ পেয়েছেন দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বর্ষীয়ান রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। এ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী মাঠে বিএনপির অবস্থান আরও সুস্পষ্ট হলো।

    আজ বুধবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসকের কাছ থেকে ধানের শীষ প্রতীক বরাদ্দসংক্রান্ত চিঠি গ্রহণ করেন। এর মাধ্যমে কুমিল্লা–০১ আসনে বিএনপির প্রার্থীতা ও প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়।

    দলীয় সূত্রে জানা গেছে, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে ড. খন্দকার মোশাররফ হোসেনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্ব কুমিল্লা–০১ আসনে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সংহত করবে। প্রার্থীতা ও প্রতীক বরাদ্দের খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুমিল্লা–০১ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ড. খন্দকার মোশাররফ হোসেনের আনুষ্ঠানিক ঘোষণা নির্বাচনী মাঠে বিএনপির অবস্থানকে সুদৃঢ় করবে। একই সঙ্গে এটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে আরও গতিশীল ও আলোচিত করে তুলবে বলে তারা মনে করছেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728