• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কুমিল্লা-৯ আসনে হাতপাখার প্রার্থীকে বিজয়ী করার আহবান 

     dailybangla 
    02nd Feb 2026 7:32 pm  |  অনলাইন সংস্করণ

    মাসুদ পারভেজ রনি, লাকসাম (কুমিল্লা) : কুমিল্লা-৯ (লাকসাম- মনোহরগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়েছেন চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করিম। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে লাকসাম স্টেডিয়াম মাঠে তিনি হাতপাখা প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।

    ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ সেলিম মাহমুদের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি মুফতী রেজাউল করিম চরমোনাইয়ের পীর বলেন, স্বাধীনতার ৫৪ বছরে কি হয়েছে আমরা জানি।

    যারা দেশ চালিয়েছে তারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। দেশের মধ্যে খুন, গুম, ধর্ষণের রাজত্ব কায়েম করেছে। দেশের টাকা বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করেছে। অতএব তাদের মাধ্যমে এই দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। তাই হাতে আর সময় নেই। সবাইকে বুঝিয়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

    আগামি ১২ ফেব্রুয়ারি নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করতে পারলে দুনিয়াতে শান্তি আর এর ইসলামী আদর্শ ধারণ করলে আল্লাহ আখিরাতেও শান্তি দান করবেন।

    এসময় কুমিল্লা-৯ আসনের প্রার্থী আলহাজ সেলিম মাহমুদের হাতে হাতপাখা প্রতীক তুলে দেন এবং সকলের জন্য দোয়া চান মুফতী রেজাউল করিম চরমোনাই পীর। আলহাজ সেলিম মাহমুদ বলেন, ভোট আপনার একটি পবিত্র আমানত। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে লাকসামকে জেলা, মনোহরগঞ্জকে পৌরসভা এবং নাথেরপেটুয়াকে থানা করার জন্য তো চেষ্টা করব।

    লাকসাম মনোহরগঞ্জে সকল প্রকার দুর্নীতি বন্ধ করবো। জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি হাবিবুর রহমান মিছবাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মোরশেদুল আলম,

    ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নেসার উদ্দিন সুমন,রেলওয়ে শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি আলহাজ শহীদ উল্লাহ ভুঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা নুরুদ্দিন হামিদী,

    ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার মাওলানা মাহমুদুর রহমান হাসিব, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সদ্য সাবেক আলিয়া মাদ্রাসা সম্পাদক রশিদ আহমেদ রায়হান, মাওলানা নুরে আলম, মাওলানা আবু ইউসুফ ফারুকী, মুফতি ইমরান হোসাইন লাকসামী, মাওলানা আহমাদ উল্লাহসহ প্রমুখ নেতৃবৃন্দ।

    বিআলো/আমিনা

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728