• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ৬ কোটি ৫০ লক্ষ টাকার ইয়াবা ও আইস জব্দ কোস্ট গার্ডের 

     dailybangla 
    12th Aug 2025 4:40 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ড একটি বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা ও ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে।

    মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১২ আগস্ট মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুনতলী খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে কোস্ট গার্ডের আভিযানিক দল একটি সন্দেহভাজন ব্যক্তিকে একটি বস্তা নিয়ে পাহাড়ে উঠতে দেখেন। থামার সংকেত দিলে সে সংকেত অমান্য করে গহীন পাহাড়ে পালিয়ে যায়। পরে এলাকায় তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ও ১ কেজি আইস জব্দ করা হয়। মাদক পাচারকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

    জব্দকৃত মাদকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে।

    লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728