ক্যাজুয়াল লুকে ঝড় তুললেন বিদ্যা সিনহা মিম
dailybangla
05th Feb 2026 10:20 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: অভিনয়ের বাইরে সামাজিক মাধ্যমে নতুন লুকে হাজির হয়ে আলোচনার কেন্দ্রে ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে যাত্রা শুরু করা বিদ্যা সিনহা মিম বরাবরই দর্শকদের নজরে থাকেন। তবে এবার নতুন করে আলোচনায় এসেছেন তার সাম্প্রতিক ফ্যাশন লুকের কারণে।
সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে টি-শার্ট ও শর্ট জিন্সে দেখা যায় তাকে। ক্যাজুয়াল হলেও আত্মবিশ্বাসী এই লুক মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের। অনেকেই তার স্টাইলকে ‘বলিউড ভাইব’ বলে আখ্যা দিয়েছেন।
ছবির ক্যাপশনে মিম লেখেন, ‘ডেনিম তার কাজটাই করছে।’ কমেন্ট বক্সে ভক্তরা তার স্মার্টনেস ও ব্যক্তিত্বের প্রশংসায় ভাসিয়েছেন।
বিআলো/শিলি



