• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ক্ষমা চাইল মেটা ইন্ডিয়া 

     dailybangla 
    17th Jan 2025 10:01 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: সম্প্রতি একটি পডকাস্ট চলাকালে মেটার সিইও মার্ক জাকারবার্গের ভারতের নির্বাচন নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছে মেটা ইন্ডিয়া।

    জো রোগানের ওই পডকাস্টে জাকারবার্গ বলেছিলেন, করোনার পর শাসকদের হার শুধু যুক্তরাষ্ট্রের প্রবণতা নয়, ভারতসহ অধিকাংশ গণতান্ত্রিক দেশেই করোনা পরবর্তী ভোটে ক্ষমতাসীনরা হেরেছে।

    জাকারবার্গের হয়ে মেটা ইন্ডিয়ার ভাইস-প্রেসিডেন্ট (পাবলিক পলিসি) শিবনাথ ঠুকরাল ভারতের রেলমন্ত্রীর উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে বলেছেন, ‘মার্কের পর্যবেক্ষণ যে, ২০২৪ সালের নির্বাচনে অনেক ক্ষমতাসীন দল পুনঃনির্বাচিত হয়নি তা বেশ কয়েকটি দেশের জন্য সত্য, কিন্তু ভারতের জন্য নয়। এর জন্য আমরা ক্ষমা চাইতে চাই। এটি অনিচ্ছাকৃত ভুল।’

    তিনি আরও বলেন, ‘ভারত মেটার কাছে খুবই গুরুত্বপূর্ণ দেশ। আমরা এর উদ্ভাবনী ভবিষ্যতের হৃদয় হতে ইচ্ছুক।’ করোনার সময় বিশ্বজুড়ে শাসকদলের ওপর মানুষের আস্থা কমার ফল নির্বাচনে পড়ে বলে মন্তব্য করেন মেটার কর্ণধার। জাকারবার্গ বলেন, ‘২০২৪ সালে বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্বাচন হয়েছে। ভারতেও হয়েছে। প্রত্যেক জায়গায় শাসকদল পরাজিত হয়েছে।’

    করোনা মোকাবিলায় সরকারের আর্থিক নীতি কিংবা মুদ্রাস্ফীতির প্রভাব পড়েছে নির্বাচনে। নির্বাচন নিয়ে জাকারবার্গের এই মন্তব্য নিয়ে ভারতের যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক সংসদীয় কমিটি পদক্ষেপ গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।

    মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘ভুল তথ্যের জন্য তার কমিটি মেটাকে তলব করবে। নিশিকান্তের বক্তব্য, কোনো গণতান্ত্রিক দেশের বিষয়ে ভুল তথ্য ছড়ালে সেটি দেশের ভাবমূর্তিকে নষ্ট করে।’

    এই ভুলের জন্য সংশ্লিষ্ট সংস্থাকে ভারতের সংসদের কাছে এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলেও জানিয়েছিলেন তিনি। ভারতে গত লোকসভা নির্বাচন নিয়ে জাকারবার্গের ভুল ধরিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করে ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লিখেছিলেন, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে চব্বিশের লোকসভা নির্বাচনে ৬৪ কোটি ভোটার ভোট দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ-এর ওপর ফের আস্থা রেখেছেন ভারতবাসী। ফলে ২০২৪ সালে ভারতসহ বিশ্বের বেশিরভাগ জায়গায় শাসক দল হেরে গিয়েছে বলে জাকারবার্গ যে দাবি করেছেন, তা বাস্তবে ভুল।’

    করোনার সময় শাসকদলের ওপর মানুষের আস্থা কমা নিয়ে জাকারবার্গের দাবিও উড়িয়ে দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। এক্স হ্যান্ডলে তিনি লিখেন, ‘৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হয়েছে। বিনামূল্যে ২.২ বিলিয়ন ভ্যাকসিন দেয়া হয়েছে। ভারত দ্রুত অর্থনীতি বৃদ্ধির দেশ এখন। সুশাসন ও জনগণের আস্থার সাক্ষী হল প্রধানমন্ত্রী মোদির তৃতীয়বার জয়।’

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728